যশোরের বাঘারপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে ইউনিয়ন ছাত্রদল। শুক্রবার বিকেলে দোহাকুলা ইউনিয়নের বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে দোহাকুলা ইউনিয়নের যুবদল ও ছাত্রদল।
এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। খেলাটিকে ঘিরে মাঠজুড়ে স্থানীয় মানুষের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
খেলার প্রথমার্ধে ১গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আক্রমনের ধার বাড়ায় যুবদল। কিন্তু রেফারীর শেষ বাঁশি বাজার আগে আরও একটি গোল হজম করে যুবদল। এতে ২-০ গোলে জয় পায় দোহাকুলা ইউনিয়ন ছাত্রদল।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এতে দোহাকুল ইউনিয়ন যুবদলের সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান,
সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা খয়বর মোল্লা, দায়ুদ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মোতাবেক নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।


Leave a Reply