1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় সার পাচারের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা জব্দ ৩৮ বস্তা সার, কৃষকদের কাছে বিক্রি

  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

বাঘারপাড়া প্রতিনিধি:

যশোরের বাঘারপাড়ায় এক বাজার থেকে অন্য বাজারে ভ্যানে করে সার পরিবহনের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ৩৮ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার দশপাখিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধলগ্রাম বাজারের সার ব্যবসায়ী সাহেব কুন্ডু ৩৮ বস্তা সার ইঞ্জিনচালিত ভ্যানে করে নারিকেলবাড়িয়া বাজারের ব্যবসায়ী উজ্জ্বল সাহার কাছে পাঠাচ্ছিলেন।

ভ্যানটি দশপাখিয়া এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন সেটি আটক করেন। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন।

জব্দ করা সারের মধ্যে ২৩ বস্তা ডিএপি ও ১৫ বস্তা টিএসপি রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত উজ্জ্বল সাহাকে ১৫ হাজার টাকা এবং সাহেব কুন্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

ইউএনও ভূপালী সরকার বলেন, জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সার মজুত, পরিবহন ও বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews