যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যশোরের বাঘারপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন হয়েছে। শুক্রবার উপজেলার কেন্দ্রীয় মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা পূজা ফ্রন্টের উদ্যোগে এ অনুষ্ঠান উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন,
আলোচনা সভা, বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম।
বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা হরিপদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজকুমার বিশ্বাস,
সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রণয় সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, বিএনপি নেতা ও নবগঠিত উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাসুদ আলম টিপু,
দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন অধিকারী, সাধারন সম্পাদক অমরেশ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীথিকা বিশ্বাস, বাঘারপাড়া থানার এসআই প্রসেনজিত মন্ডল,
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বিকাশ বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।
শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়। এরপর উপস্থিত কৃষ্ণ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Leave a Reply