যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ১৩৮টি শাড়ি,
৮২ গজ জিন্সের থান কাপড়, ৬৯ প্যাকেট ফুসকা, ৪ দশমিক ৫ কেজি কিসমিস, ১৬৫টি চকলেট ও ৪২৭টি কসমেটিকস সামগ্রী জব্দ করে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply