1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জামায়াতের বাছাইকৃত অগ্রসরকর্মী শিক্ষা শিবির ঈমান, ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে, গোলাম রসুল এমপি

  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

হযরত ইব্রাহিম (আ.)-এর জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে ঈমান, ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) যশোর জেলা জামায়াতের কার্যালয়ে পেশাজীবী থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘বাছাইকৃত অগ্রসরকর্মী শিক্ষা শিবিরে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এতে সংগঠনের বাছাইকৃত কর্মীরা অংশ নেন।

অধ্যাপক গোলাম রসুল বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর জীবনে আল্লাহ তায়ালা নানা কঠিন পরীক্ষা নিয়েছেন। বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাঁকে মানুষের নেতা হিসেবে মনোনীত করা হয়। তাঁর জীবন থেকে ঈমান, ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের শিক্ষা নিতে হবে।

তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.) অন্যায় ও বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। আগুনে নিক্ষেপ করা হলেও তিনি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হননি। আল্লাহর ওপর অবিচল আস্থা ও ঈমানের কারণে তিনি সব পরীক্ষায় সফল হয়েছেন।

তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামের আদর্শ অনুসরণে দৃঢ় মানসিকতা গড়ে তুলতে হবে। অগ্রসরকর্মীদের জ্ঞান, আমল, চরিত্র ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হবে।

শিক্ষা শিবিরে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বেলাল হুসাইন, অফিস সেক্রেটারি নুরে আলা নুর মামুন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল ইসলাম, পেশাজীবী থানা সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন, সেক্রেটারি আবু ফয়সাল ও অফিস সেক্রেটারি গাউসুল আজমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী শিক্ষা শিবিরে ঈমান-আকিদা, নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শিবিরের কার্যক্রম শেষ হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews