1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বাঘারপাড়ায় যুবদল নেতা হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামি গ্রেপ্তার

  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হোসেন (৩৮)হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাব্বি (২১), মারুফ (২৩) ও হাসিবুর রহমান ওরফে আছিফ (১৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) যশোর বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ আহমেদের নেতৃত্বে এএসআই আশিকুর রহমান ও এএসআই মিজানুর রহমানের সমন্বয়ে পুলিশের একটি দল ফরিদপুরের সালথা ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে পুলিশ পাহারায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ক্যাম্পের পাশে মহাসড়কের ওপর যুবদল নেতা রুবেল হোসেনকে ধারালো চাকু দিয়ে বুকে ও পিঠে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত রুবেল হোসেনের স্ত্রী বাদী হয়ে একই দিন বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় রাব্বি (২১), মারুফ (২৩), হাসিবুর রহমান ওরফে আছিফ (১৯)সহ কয়েকজনকে আসামি করা হয়।

মামলার পর থেকে এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে ছিলেন।পুলিশ জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।

পরে ফরিদপুরের সালথা ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews