যশোরে বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল ওয়াজেদ আলী মোল্লা (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কানাইতলা ব্রিজের পাশে মাছ ধরতে গেলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহায়তায় চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল ওয়াজেদ আলী মোল্লা রামনগর এলাকার রহিম বক্স মোল্লার ছেলে। তার মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply