1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মণিরামপুরে দুর্গামন্দিরের কমিটি নিয়ে বিরোধ উত্তেজনা ৫ সেপ্টেম্বর সভা ঘিরে মারামারির আশঙ্কা

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের মণিরামপুরে হাজিরহাট সার্বজনীন দুর্গামন্দিরের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। মন্দিরে তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আগামী ৫ সেপ্টেম্বর মন্দির প্রাঙ্গণে জরুরি সভা আহ্বান করা হয়েছে। সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির আশঙ্কা করছে স্থানীয়রা।

জানা গেছে, গত ২১ আগস্ট মনিরামপুর উপজেলা পূজা ফ্রন্টের অনুমোদনে হাজিরহাট সার্বজনীন দুর্গামন্দিরের ১৪ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে বিকাশ চন্দ্র রায়কে সভাপতি করা হয়।

এরপর বুধবার (২ সেপ্টেম্বর) আনন্দ হালদারের নেতৃত্বে স্থানীয় ১০-১৫ জন ব্যক্তি মন্দিরের সামনে গিয়ে ওই কমিটি বাতিল হয়েছে দাবি করে মন্দিরে তালা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মন্দিরের আওতাধীন ছয়টি গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে, আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় হাজিরহাট বাজারে মন্দিরের সামনে জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় মনিরামপুর থানার পুলিশ কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দ এবং ছয়টি গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এতে প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার মানুষের সমাগম হতে পারে।

স্থানীয় সূত্রের আশঙ্কা, মন্দিরে তালা দেওয়া এবং কমিটি নিয়ে বিরোধের জেরে সভা চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও মারামারির ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews