1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক ঘটনায় দুই ব্যক্তি আহত ছিনতাইকারীদের হামলায় শ্রমিক জখম, পূর্ব শত্রুতায় বৃদ্ধকে মারধর

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পৃথক ঘটনায় এক জর্দা কারখানার শ্রমিক ও এক বৃদ্ধ আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ও সকালে এসব ঘটনা ঘটে। আহতরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রথম ঘটনায়, যশোর শহরের বারান্দিপাড়া বটতলা এলাকায় ছিনতাইকারীদের হামলায় সুজন (২৩) নামে এক জর্দা কারখানার শ্রমিক আহত হয়েছেন। তিনি বারান্দিপাড়া ফুলতলা এলাকার আব্দুস সবুরের ছেলে। সুজন শহরের আরএন রোডের কালু মিয়ার জর্দা কারখানায় কাজ করেন।

জানা গেছে, রাত সাড়ে ১২টার পর কারখানার কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত পৌনে ১টার দিকে বারান্দিপাড়া বটতলা এলাকায় পৌঁছালে তিন অজ্ঞাত ব্যক্তি তার গতিরোধ করেন। এসময় তার কাছে থাকা এক সপ্তাহের কাজের মজুরি ২ হাজার ৩৭০ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা।

টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা সুজনের দুই পা ও ডান হাতে এলোপাতাড়ি আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

অপর ঘটনায়, যশোরের বাঘারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে সিদ্দিক মোল্লা (৬০) নামে এক ব্যক্তিকে লাঠি ও হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার রাজনীত মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত সিদ্দিক মোল্লা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

অভিযোগ অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের কয়েকজন ব্যক্তি সিদ্দিক মোল্লার ওপর হামলা চালিয়ে লাঠি ও হাতুড়ি দিয়ে মারধর করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews