1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় আর আর এফ সদস্যদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

  • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

​কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় জলবায়ু-বান্ধব সবজি ও ফুলের ভ্যালুচেইন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সদস্যদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টায় হাইপার ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন’র বাস্তবায়নে উপজেলা পানিসারা ইউনিয়নের ফুল বিপণন কেন্দ্রে ৩ শতাধিক আরআরএফ নারী সদস্যদের মাঝে এ সকল ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

প্রকল্প সমন্বয়কারী বিশেষ অতিথি আব্দুল মান্নানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা আরআরএফ’র সিনিয়র সহকারী পরিচালক ও প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ ড. অসিত বরণ মন্ডল সভাপতিত্বে পানিসারার জারবেরা নারী সমবায় সমিতি প্রাঙ্গণে গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ।

প্রধান অতিথির তার বক্তব্যে গাছের চারাকে সন্তানের সাথে তুলনা করে তিনি এ সকল গাছের পরিচর্যা এবং ভবিষ্যত জন্মের জন্য সংরক্ষণ করার আহবান জানান। বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় সবুজ বনায়নের লক্ষ্যে বেশি বেশি বৃক্ষরোপনের উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নূরুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী।

আয়োজকরা জানান, “জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় ঝিকরগাছা উপজেলায় ৬ টি সমবায় সমিতির ৩৭৫ জন নারী সদস্যদের মাঝে একটি কদবেল, একটি থাই গোল্ডেন-৮ পেয়ারা, একটি নিম, একটি থাই সফেদাসহ মোট চারটি করে চারা বিতরন করা হয়।

অনুষ্ঠানে বক্তরা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পুষ্টির চাহিদা পূরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ ও ঔষধি গাছ রোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন হাইপার ইন্টারন্যাশনাল বাংলাদেশের’র প্রোগ্রাম অফিসার আব্দুর রহিম, কপোতাক্ষ নারী সমবায় সমিতি, রূপকথা সমবায় সমিতি, গোলাপ সমবায় সমিতি,

জবা সমবায় সমিতি, নন্দিনী সমবায় সমিতি ও যারবারা সমবায় সমিতির সভাপতি সাধারণ সম্পাদকসহ ৩ শতাধিক সদস্য, আরআরএফের কর্মকর্তা-কর্মচারী,হাইপার ইন্টারন্যাশনাল বাংলাদেশের’র কর্মকর্তা কর্মচারীবৃন্দ।চারা বিতরণ শেষে প্রধান অতিথি ফুল বিপণন চত্বরে একটি সফেদা গাছের চারা রোপন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews