যশোরে এক কেজি গাঁজাসহ বিপুল হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মুড়লী জোড়া মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপুল পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে নীল পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে বিপুল দীর্ঘদিন ধরে নড়াইলের কালিয়া উপজেলার রবিন নামে এক ব্যক্তির কাছ থেকে গাঁজা সংগ্রহ করে এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই সামিউল ইসলাম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

Leave a Reply