1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে, প্রতিমন্ত্রী

  • বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

আগামী বছর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় যশোর পিটিআই অডিটোরিয়ামে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,

বর্তমানে দেশের ১৯১টি উপজেলায় প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে মিড ডে মিল দেওয়া হচ্ছে। প্রচলিত পাঁচ ধরনের শুকনা খাবারের পরিবর্তে রান্না করা খাবার দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

এ লক্ষ্যে প্রথমে পাইলটিং প্রকল্প চালু করা হবে। সুফল পাওয়া গেলে পর্যায়ক্রমে সারাদেশে তা চালু করা হবে।তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো ও ঝরে পড়া রোধেও মিড ডে মিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে ‘শ্রেণি কার্যক্রম পরিচালনা,

মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় পিটিআইয়ে অধ্যয়নরত শিক্ষকরা অংশ নেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মাসুদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews