আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগ মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স’ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে লিফলেট বিতরণ করেন।
আয়োজনে ১ থেকে ১৫ সেপ্টেম্বর যশোরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সচেতনতা ক্যাম্পেইন, স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড, ১৯ সেপ্টেম্বর শোভাযাত্রা ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২৬ সেপ্টেম্বর ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন এবং ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর ‘অ্যাডভান্সড মাইক্রোস্কপি ও অ্যাডভান্সড মলিকুলার টেকনিকস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে।

Leave a Reply