1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নানা আয়োজনে যবিপ্রবি সাংবাদিক সমিতির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

আনন্দ শোভাযাত্রা,কেক কাটা, আলোচনা সভা, নবীন সদস্যদের বরণ, সাবেক সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে কেক কাটা ও ডিজিটাল ক্লাসরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যবিপ্রবিসাসের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, দপ্তরপ্রধান, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বর্ষসেরা প্রতিবেদক হিসেবে আরটিভির আলফাজ হোসেন আরবি ও ঢাকা মেইলের মো. রকিবুল হাসান তারেক, বর্ষসেরা ফিচার লেখক হিসেবে দৈনিক এদিনের সাব্বির রহমান রাব্বিল ও চ্যানেল আইয়ের মাহফুজুল ইসলাম এবং বর্ষসেরা উদীয়মান প্রতিবেদক হিসেবে দ্য ডেইলি ক্যাম্পাসের মো. সাব্বির আহমেদকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া সংগঠনে বিশেষ অবদানের জন্য সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক শেখ সাদী ভূঁইয়া ও সাবেক সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিক সমিতির প্রতি আহ্বান জানান। তিনি প্রশাসনের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় বক্তারা দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা ও ইতিবাচক অর্জন তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews