1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত শিক্ষকের

  • বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের বাঘারপাড়ায় ফজরের নামাজ আদায় করতে মসজিদের পথে বের হয়ে সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার করিমপুর এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।

স্থানীয়রা জানান, ফজরের আজানের পর শাহাদাত হোসেন নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। বাড়ির পাশের মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর কিছুক্ষণ পর নামাজের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার সময় তার ছেলে রেজাউল ইসলাম সড়কের পাশে পড়ে থাকা মরদেহ দেখতে পান। প্রথমে তিনি মরদেহটি চিনতে না পারলেও কাছে গিয়ে বুঝতে পারেন, সেটি তার বাবা শাহাদাত হোসেনের।

শাহাদাত হোসেন দীর্ঘদিন গাজীপুরের টঙ্গীর পার্শ্ববর্তী হারবাইদ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর নেন।

স্থানীয়দের কাছে তিনি ধর্মপ্রাণ ও সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন।বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম দুর্ঘটনায় শাহাদাত হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews