1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যবদ্ধ থাকার আহ্বান তানিয়া রহমানের

  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বাঘারপাড়া চৌরাস্তা এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রহমান বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করতে হবে।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। দেশের মানুষ যখনই অধিকারবঞ্চিত হয়েছে, তখনই বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনেও মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তানিয়া রহমান আরও বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে তাদের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা, ঐক্য ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন খন্দকার মেহেদী হাসান, হাবিবুর রহমান, আব্দুস সালাম সৌদি, এফ এম আসলাম হোসেন, আবু তালেব, মনিরুজ্জামান তপন, গোলাম মোস্তফা সিকদার, হাফিজুর রহমান, নাজিম উদ্দিন,

মানিক হোসেন, বিল্লাল হোসেন, হিরো আহমেদ, লাবলুর রহমান, মাসুম পারভেজ ও তাসকিন তানহা নাঈমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দেশের রাজনৈতিক অঙ্গনে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews