ঝিকরগাছায় ৩ (তিন) দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’-এর বর্ণাঢ্য শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে পরিবেশবান্ধব ও আধুনিক কৃষির প্রসারে এ মেলার আয়োজন করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) (ডিএই পার্ট) প্রজেক্ট’-এর আওতায় উপজেলা পরিষদ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও নানা সুফল উল্লেখ করে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য (৩১৪ মহিলা আসন-১৪) সাবিরা সুলতানা(এমপি)। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন আমাদের পরিবেশ,প্রকৃতি,
জীব ও বৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। বর্তমান সরকার এ বছর ২৫ কোটি বৃক্ষ রোপনের পরিকল্পনা গ্রহণ করেছেন । তিনি আধুনিক ও জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে কৃষকদের নতুন নতুন উদ্ভাবন গ্রহণের আহ্বান জানান।
এ ছাড়া প্রকল্পের নানান সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। এ দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। তাই কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষকদেরকে টেকসই কৃষি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে হবে।
আমাদের দেশে দিন-দিন কৃষি জমি কমে যাচ্ছে। মাটি কাটার ফলে জমির স্তর নষ্ট হয়ে উর্বরতা হ্রাস পাচ্ছে । তিনি কৃষকদেরকে উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ গ্রহণ করে কৃষি নির্ভর বাংলাদেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানান।
কৃষি পণ্য সংরক্ষণের জন্য প্রক্রিয়াজাতকরণ হিমাগার প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুল ও ফলের বাই প্রোডাক্ট বহুমাত্রায় ব্যবহার ও বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
এছাড়াও তিনি অনলাইন জুয়া,মাদক ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
এবারের কৃষি প্রযুক্তি মেলায় “জলবায়ু পরিবর্তন ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি প্রদর্শন,আধুনিক কৃষি যন্ত্র ও পণ্য প্রদর্শন, রাইস ট্রান্সপ্লান্টার প্রদর্শন,ফুল ও ফুলের বাই প্রোডাক্ট,মোবাইল অ্যাপস শেয়ারিং প্রদর্শন,কৃষি সমৃদ্ধ ঝিকরগাছা উপজেলার মানচিত্র প্রদর্শন,
জৈব বালাইনাশক প্রদর্শন,উচ্চ মূল্যের নিরাপদ সবজি ও ফল প্রদর্শন, আধুনিক সেচ ব্যবস্থাপনা প্রদর্শন,ক্লাইমেট ইস্মার্ট স্কুল ও ক্লাব প্রদর্শন, বসতবাড়ির আঙিনায় পুষ্টিবাগান স্থাপন প্রদর্শিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি,
উপ পরিদর্শক (তদন্ত) মো: ইদ্রিস আলী,প্রেসক্লাব সভাপতি মো: রফিকুল ইসলাম, সফল কৃষি উদ্যোক্তা আশরাফুল আলম রিপন।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী,
উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, সমাজসেবা অফিসার তোহিদুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, ফ্রেন্ডস টোয়েন্টির সাধারণ সম্পাদক শাহাজান আলী,
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন সহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা , রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক,সুধি ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।




Leave a Reply