সদর উপজেলার রুপদিয়া বাজারে মুনসেফপুর মোড়ে হারুনের চায়ের দোকানে সামনে দুস্কৃতিকারী বোমা নিক্ষেপ করে এক বিকাশ এজেন্টের কাছে থাকা নগদ দেড় লক্ষাধিক টাকার ব্যাগ লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় শনিবার ২৯ আগষ্ট দিবাগত গভীর রাতে মামলা হয়েছে। মামলাটি করেন, মুনসেফপুর গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে আক্তার খান। মামলায় আসামী করেন, অজ্ঞাতনামা ৩জন দুস্কৃতিকারী।
মামলায় উল্লেখ করেন,গত ২৮ আগস্ট সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রুপদিয়া বাজারে তার খান টেলিকম নামে বিকাশ এজেন্ট এর দোকান রাত ১১ টার সময় বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন।
দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে সারাদিনের ব্যবসার নগদ ১লাখ ৫৩ হাজার টাকার ব্যাগ নিয়ে রুপদিয়া বাজারে মুনসেফপুর মোড়ে হারুন এর চায়ের দোকানে সামনে চা খাওয়ার জন্য দাঁড়ায়। সেখানে অবস্থানকালে রাত ১১ টা ৪০ মিনিটের সময় দুস্কৃতিকারী বোমা নিক্ষেপ করে।
এসময় বিকট শব্দে আতংক সৃষ্টি হলে একজন দুস্কৃতিকারী আক্তার খানের ঘাড় চেপে ধরে তার কাছে থাকা উক্ত টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় সে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুস্কৃতিকারীরা একাধিক বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপর নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প ও ডিবি পুলিশ ঘটনাস্থলে আসে।তারা মামলার করার পরামর্শ দেন।

Leave a Reply