1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাতার কার্ড করে দেওয়ার নামে টাকা নেওয়া, বাঘারপাড়ায় নারী আটক।ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে আরও ৭ দিন

  • সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়ায় সমাজসেবা অফিসের প্রতিবন্ধী ও বিভিন্ন সরকারি ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে ময়না রায় (৪৫) নামে এক নারীকে আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

আটক ময়না রায় বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের ছাইবাড়িয়া গ্রামের বিশ্বজিৎ রায়ের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সরকারি ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে ময়না রায় বেশ কিছু ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছিলেন।

এভাবে সরকারি ভাতার কার্ড করে দেওয়ার নামে টাকা নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়না রায়কে আটক করে। পরে তাকে বাঘারপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযোগের বিষয়টি বিবেচনা করে ময়না রায়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত আদেশ দেন।

স্থানীয়রা জানান, সরকারি বিভিন্ন ভাতা পাওয়ার আশায় অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ সমাজসেবা অফিসের ওপর নির্ভর করেন।

এসব সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে কেউ যাতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও নজরদারি প্রয়োজন।

সরকারি ভাতা ও সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে অর্থ লেনদেন না করে সরাসরি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews