শহরের কালেক্টর মার্কেটের সামনে অবস্থান নিয়ে শুক্রবার সন্ধ্যায় ইয়াবা বেচাকেনার সময় দুই যুবককে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি টিম।
এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এরা হচ্ছে, শহরের বসন্ত কুমার রোড,ষষ্টিতলা চাঁচড়ার মৃত শ্যামল মন্ডলের ছেলে অপু মন্ডল ও শহরের খালদার রোড,
বারান্দীপাড়ার রবিউল সরদারের ছেলে মামুন সরদার।জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে, ডিবি’র এসআই সামিউল ইসলামসহ একদল
পুলিশ শুক্রবার ২৮ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শহরের দড়াটানা মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান কালেক্টর মার্কেটের সামনে দু’জন
যুবক অবৈধভাবে মাদক বেচাকেনা করছে। উক্ত খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালালে ডিবি পুলিশের জ্যাকেট দেখে ইয়াবা বিক্রেতারা দৌড়ে
পালানোর চেষ্টার এক পর্যায় আটক হয়। পরে অপু মন্ডলের কাছ থেকে ৫০ পিস ও মামুন সরদারের কাছ থেকে ২০পিস ইযাবা ট্যাবলেট উদ্ধার করে।

Leave a Reply