স্বামী কর্তৃক স্ত্রী তাহমিনা আক্তার নিভা (২৪) মারপিটের ঘটনা মা ও বোনকে জানানোর ফলে তারা এসে কারণ জিজ্ঞাসাবাদের এক পর্যায় তারাও মারপিটের শিকার হয়েছে।
মা মেয়ে তিনজনকে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে, যমোরের মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের মোতালেব এর স্ত্রী নাসরিন (৫০),মেয়ে নাভলি ও বড় মেয়ে তাহমিনা আক্তার নিভা।
আহতরা জানান,গত শুক্রবার ২৮ আগষ্ট বিকালে তাহমিনা আক্তার নিভা তার স্বামী যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বানিয়ারগাতি গ্রামের রাজ্জাকের ছেলে আলী রাজের বাড়িতে অবস্থান কালে পারিবারিক কারনে স্বামীর হাতে মারপিটের শিকার হন।
বিষয়টি তাহমিনা তার মা নাসরিনকে জানায়। মেয়ের মারপিটের খবর শুনে মা নাসরিন তার ছোট মেয়ে নাভলিকে নিয়ে শনিবার ২৯ আগষ্ট বিকালে আসে।
তারা জামাতা রাজসহ তার ভাই জিহাদ ও বিয়াই রাজ্জাকের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায় নাভলি ও তার মা নাসরিনকে মারপিট করে আহত করে। আহতরা দ্রুত বিকালে যশোর ২৫০ শয্যা জেনারেল এসে ভর্তি হন।

Leave a Reply