1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আওয়ামীলীগের সক্রিয় তিন কর্মী সন্ত্রাস দমন মামলায় কারাগারে প্রেরণ

  • রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

যশোরে সন্ত্রাস দমন (নাশকতা) মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সক্রিয় তিন কর্মীকে গ্রেফতার করেছে। শুক্রবার ২৮ আগষ্ট রাতে শহরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এরা হচ্ছে, সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার ওয়ার্ড নং ৩ এর মৃত শেখ আব্দার রহমানের ছেলে শেখ হাসানুর রহমান (৫৪),

শহরের কাঠালতলার কাজীপাড়ার মিজানুর রহমানের ছেলে মাহামুদুল হাসান (৩৮) ও একই এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মাহফুজুর রহমান রুয়েল (৩৮)। এদেরকে কোতয়ালি থানার মামলা নং ৯ তারিখঃ০২/০৮/২৬ ইং সন্ত্রাসী বিরোধী আইন ২০০৯ সালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার ২৮ আগস্ট রাত সাড়ে ৯ টার সময় উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দে’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সূত্র খবর পেয়ে শহরের খালদার রোড এলাকা থেকে শেখ হাসানুর রহমানকে এবং কোতয়ালি থানার দুই এসআই রাত পৌনে ১০ টার সময় মাহামুদুল হাসান ও মাহফুজুর রহমান রুয়েলকে পৌরসভার কাঠালতলা ও কাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত ৩১ জুলাই রাত সাড়ে ৯ টার সময় সদর উপজেলা রাজারহাট রামনগর পিকনিক কর্ণারের পাশে জনৈক কবিরের গরুর ফার্মের সামনে পাকা রাস্তার ওপর বাংলাদেশ সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠনের প্রায় ১৮০ থেকে ২০০ জন নেতাকর্মি

বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতসহ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংঘটন এবং জনমনে আতংক সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিল ও সরকার বিরোধী শ্লোগান দেওয়ার প্রস্তুুতি নিচ্ছেন এমন অভিযোগ রয়েছে। তাদেরকে শনিবার বিকালে উক্ত মামলায় আদালতে সোপর্দ করে কারাগারে প্রেরণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews