যশোরের চৌগাছার পাশাপোল ইউনিয়নের আম জামতলা এলাকায় জামিনে মুক্ত হয়ে ফের মাদক কারবারে জড়ানোর অভিযোগ উঠেছে ইমরান হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। তিনি ওই এলাকার আকিমুল ইসলামের ছেলে।
৬ জুলাই সন্ধ্যায় আমজামতলা বাজারের ইমরান মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ ইমরান ও জুয়েল বিশ্বাসকে আটক করে চৌগাছা থানা পুলিশ।
পুলিশের দাবি, ইমরানের বিরুদ্ধে আগে দুটি মাদক মামলা রয়েছে।তবে স্থানীয়দের দাবি, চৌগাছাসহ যশোরের বিভিন্ন থানায় ইমরানের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে,
যার অধিকাংশই মাদকসংক্রান্ত। জামিনে বের হওয়ার পর তিনি আবারও মাদক কারবারে সক্রিয় হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে ইমরানের বিরুদ্ধে স্বর্ণালংকার আটকে রাখা ও চেক জালিয়াতির চেষ্টার অভিযোগও করেছেন সুমন হোসেন নামে এক যুবক। এসব ঘটনায় তিনি আদালতে পৃথক দুটি মামলা করেছেন বলে জানা গেছে।
তবে মামলার অভিযোগগুলোর সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে। ইমরানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply