1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচনে মশিউল, সেলিম, তারেক ও লিটন বিজয়ী

  • শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে যশোরের বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে সকাল থেকেই বাজার এলাকায় ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন—মো. মশিউল আজম (ছাতা), মো. রেদোয়ান হোসেন (বাঘ) ও মো. আজিজুর রহমান (ফুটবল)। ২১৩ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি মো. মশিউল আজম।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. সেলিম রেজা (সাইকেল), মো. শফিয়ার রহমান (হরিণ) ও মো. আমিনুল ইসলাম (ফ্যান)। ২৬৩ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সেলিম রেজা।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. তারেক (টিউবওয়েল), মো. জাহিদ হাসান (আনারস), মো. সৌখিন হোসেন (তালা) ও মো. মেহেদী হাসান (মাছ)। ২৬৭ ভোট পেয়ে পুনরায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. তারেক।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. লিটন হোসেন (মোরগ) ও মো. হুমায়ুন কবীর (কলস)। ২৬৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. লিটন হোসেন।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা গত কয়েকদিন ধরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণা চালান। ভোটগ্রহণের দিন সকাল থেকেই বাজার এলাকায় প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবের আমেজ তৈরি হয়। ব্যবসায়ীরাও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।

চারটি গুরুত্বপূর্ণ পদেই বর্তমান নেতৃত্বের পুনরায় বিজয়কে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, আগামী মেয়াদে নির্বাচিত কমিটি বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা,

বাজারের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews