1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

  • শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

সৈয়দ ইকবল হোসেন, অভয়নগর প্রতিনিধি :

আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ মাসের কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও অভয়নগর শাখার তত্ত্বাবধায়ক প্রভাষক মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরীফ হোসেন। এ সময় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা,

অর্থ সম্পাদক হাফেজ আব্দুল করিমসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, গণসংযোগ মাসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কাছে সংগঠনের কার্যক্রম ও বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক দায়িত্বশীল নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়াম পূর্ণ হয়ে ওঠে। সমাবেশটি পরিচালনা করেন অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews