নির্বাচন এলেই বদলে যায় গ্রামের চেনা দৃশ্য। চায়ের দোকান থেকে হাট-বাজার, পাড়া-মহল্লা থেকে মানুষের আড্ডা সবখানেই শুরু হয় আলোচনা, কে হবেন আগামী দিনের জনপ্রতিনিধি? কার হাতে বদলাবে এলাকার চিত্র? কে দাঁড়াবেন সাধারণ মানুষের পাশে?আসন্ন ৬নং দোহাকুলা ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরেও এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রত্যাশা।
এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে সক্রিয় হয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বাঘারপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং ৬নং দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি।দোহাকুলা ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া তার বক্তব্যে উঠে এসেছে উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা, সামাজিক ন্যায়বিচার এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার প্রত্যয়।
জনগণের সেবাই জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব ,চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, প্রিয় দোহাকুলা ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, জনগণের সেবাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।তার বক্তব্যে তিনি দোহাকুলাকে একটি উন্নত, আধুনিক, জনকল্যাণমুখী ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ের কথা জানান।
দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ার অঙ্গীকার,নির্বাচিত হলে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জাহাঙ্গীর হোসেন।তার অঙ্গীকার ইউনিয়ন পরিষদের সেবা যেন সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয় এবং কোনো নাগরিক যেন অযথা হয়রানি বা ভোগান্তির শিকার না হন।তিনি মনে করেন, জনপ্রতিনিধির আসল পরিচয় ক্ষমতায় নয় মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতায়।রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট ও ড্রেনেজে উন্নয়নের পরিকল্পনা,দোহাকুলা ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
তার পরিকল্পনার মধ্যে রয়েছে, প্রয়োজনীয় রাস্তা-ঘাটের উন্নয়ন ও সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ ও সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ,ইউনিয়নের রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা,পরিবেশ রক্ষায় ব্যাপক বনায়ন কর্মসূচি গ্রহণ। কৃষক-শ্রমিকের অধিকার, সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় দোহাকুলার কৃষক, শ্রমিক, দিনমজুর ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন এই চেয়ারম্যান প্রার্থী।কৃষকদের জন্য সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং কৃষি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।
তার বক্তব্য অনুযায়ী, প্রকৃত উপকারভোগী যেন কোনোভাবেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন এ বিষয়টি থাকবে তার অগ্রাধিকারের তালিকায়।
শিক্ষা-স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় নতুন উদ্যোগ,একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণে নয় মানুষের জীবনমানের উন্নয়নেও নিহিত বলে মনে করেন জাহাঙ্গীর হোসেন।এ কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার পাশাপাশি অসহায়, বিধবা, প্রবীণ ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে বিশেষ উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মাদক-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার ডাক,দোহাকুলার সামাজিক পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জালিয়াতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা, কর্মসংস্থান ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।
যুবসমাজের জন্য কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগ,দোহাকুলার তরুণদের ভবিষ্যৎকে সামনে রেখে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং খেলাধুলার পরিবেশ সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেছেন তিনি।তার মতে, তরুণরাই একটি ইউনিয়নের সবচেয়ে বড় শক্তি। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তারাই দোহাকুলার উন্নয়নের প্রধান চালিকাশক্তি হতে পারে।
দল-মতের ঊর্ধ্বে সকল নাগরিকের সমান মর্যাদার প্রতিশ্রুতি, চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেনের ঘোষিত অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ইউনিয়নের সকল নাগরিককে সমান মর্যাদা ও সেবা প্রদান।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, এটি সকল মানুষের প্রতিষ্ঠান। তাই নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকদের প্রাপ্য সেবা নিশ্চিত করার চেষ্টা করবেন।
গ্রাম আদালত ও সামাজিক ন্যায়বিচার কার্যকর করার প্রত্যয়,সাধারণ মানুষের স্থানীয় পর্যায়ের বিরোধ দ্রুত ও ন্যায়সংগতভাবে সমাধানের জন্য গ্রাম আদালত ও সামাজিক ন্যায়বিচার ব্যবস্থা আরও কার্যকর করার কথাও জানিয়েছেন তিনি।তার লক্ষ্য সাধারণ মানুষ যেন ছোটখাটো বিরোধের সমাধানের জন্য অযথা হয়রানি ও দীর্ঘসূত্রতার শিকার না হন।ফ্যামেলি কার্ড-কৃষি কার্ডের সুষম বণ্টনের প্রতিশ্রুতি, ফ্যামেলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন সরকারি কার্ড ও সামাজিক নিরাপত্তামূলক সুবিধা প্রকৃত উপকারভোগীদের মধ্যে সুষমভাবে বণ্টনের ওপর গুরুত্ব দিয়েছেন জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, কোনো ধরনের বৈষম্য বা অনিয়ম নয় প্রকৃত প্রাপ্য মানুষের কাছেই সরকারি সুবিধা পৌঁছানো উচিত।
দোহাকুলা আমাদের সবার পরিবর্তনও আসতে হবে সবাইকে সঙ্গে নিয়ে,চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন বলেন,দোহাকুলা ইউনিয়ন আমাদের সবার। এখানে দল-মত, ধর্ম-বর্ণ ও পেশাগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের পরিচয় একটাই আমরা দোহাকুলাবাসী। তাই একটি সুন্দর, আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন,আমি আপনাদের শাসক হতে চাই না, জনগণের সেবক হিসেবে পাশে থাকতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ দোহাকুলা ইউনিয়নের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।পরিবর্তনের প্রত্যয়ে দোহাকুলার পথে জাহাঙ্গীর হোসেন,সবশেষে দোহাকুলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন,আসুন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই।
আসুন, একটি সুন্দর ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করি। আসুন, উন্নত, আধুনিক ও জনকল্যাণমুখী দোহাকুলা ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয়ে সবাই একসঙ্গে এগিয়ে যাই।তার এই বক্তব্যকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোহাকুলার ভোটাররা কোন নেতৃত্বকে বেছে নেন এবং উন্নয়নের প্রত্যাশা পূরণে কাকে আস্থায় নেন।
প্রচারে:- ৬নং দোহাকুলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply