চোর সন্দেহে বাঁধন বিশ্বাস (২০) নামে যুবককে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে গণধোলাই দিয়েছে। সে যশোর শহরতলী ধর্মতলা সালভেশন পাড়ার সরজিৎ বিশ্বাসের ছেলে।
হাসপাতাল সূত্রে জানাগেছে, শুক্রবার ২৮ আগষ্ট রাত আনুমানিক ৮ টার সময় হাসপাতালের চতুর্থ তলায় চতুর্থ তলায় চুরি করার সময় ওয়ার্ডের লোকজন হাতে নাতে ধরে।
পরে গণধোলাই দিয়ে হাসপাতালে কর্তব্যরত পুলিশের কাছে সোপর্দ করে। সে পুলিশের কাছে স্বীকার করে বৃহস্পতিবার উক্ত ওয়ার্ড থেকে মোবাইল চার্জার চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোতয়ালি থানা পুলিশকে জানানো হয়েছে।

Leave a Reply