রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে আওয়ামীলীগের সমর্থিত ইসরাফিল (৫৫) বিএনপি সমর্থিতদের হাতে মারপিটের শিকার হয়েছে।
তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইসরাফিল যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে।
আহত ইরাফিল জানান, শুক্রবার ২৮ আগষ্ট বিকাল সাড়ে ৩ টার সময় বিএনপি সমর্থিত একই উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের আলী হোসেন, হালিম, বিশ্বহরি গ্রামের রফি,
ছুটিপুর গ্রামের হাবু ইসরাফিলের বাড়িতে লাঠি ও চাইনিজ কুড়ালের উল্টোপিঠ দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে । এ সময় বাড়িঘর ভাংচুর করে ক্ষয়ক্ষতি করে।
গুরুতর আহত অবস্থায় ইসরাফিলকে পরিবারের লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।

Leave a Reply