যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সদর উপজেলা পরিষদের সামনে ‘আর্মি ডাক্তার’ নামে
পরিচিত অবসরপ্রাপ্ত সেনাসদস্য শাহজাহান ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় যশোর সদর উপজেলা পরিষদ মসজিদ চত্বরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।শাহজাহান ছিলেন অত্যন্ত মিষ্টভাষী,পরোপকারী ও সেবাপরায়ণ মানুষ।
এলাকার মানুষের বিপদে-আপদে তিনি সবসময় পাশে দাঁড়াতেন এবং চিকিৎসাসেবার মাধ্যমে সহযোগিতা করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply