স্টাফ রিপোর্টার : যশোর -৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনজিৎ রায় বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। এদেশে জামাত-বিএনপি আর কোনদিন মাথা তুলে দাঁড়াতে পারবেনা। বৃহস্পতিবার (২১ জুলাই) যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন যুব মহিলালীগের ত্রি -বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এদিন বিকেল সাড়ে ৫ টায় ধলগ্রাম বালিকা বিদ্যালয় মাঠে সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা যুব মহিলালীগের আহ্বায়ক সালমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী,উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান সরদার,সাবেক যুগ্ম সম্পাদক অরুন অধিকারী,উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান,
শচীন্দ্রনাথ বিশ্বাস,ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মঞ্জুন্নাহার নাজনীন সোনালী,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ঈমান উদ্দিন মিনা,আব্দুর রাজ্জাক রাজা,মাহফুজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন নান্নু,উপজেলা যুব মহিলালীগের যুগ্ম আহ্বায়ক রনি ভৌমিক,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক রজিবরল।
Leave a Reply