যশোরে জন্মদাতা পাষণ্ড সন্তানের বটির কোপে মা-নৃশংসভাবে খুন হয়েছে।
২৭ আগস্ট বৃহস্পতিবার বিকালে যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আনোয়ারা দুর্গাপুর হাই স্কুলের সিনিয়র শিক্ষক আলতাফ হোসেনের স্ত্রী।এ ঘটনায় পরিবার আত্মীয়-স্বজন এবং স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামুন পলাতক আছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায় মামুন ৯ বছর আগে যশোর সদর থানার ভেকুটিয়া গ্রামের মিথিলাকে বিবাহ করে। দাম্পত্য কলের কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
এরপর ঝিকরগাছা থানার অমৃতবাজার গ্রামের রিনাকে বিবাহ করেন।৬ বছর আগে মামুন রিনাকে তালাক প্রদান করেন। মামুন দাম্পত্য কলহের কারণ হিসাবে তার মাকে দায়ী করে। এরপর মামুন দীর্ঘদিন অন্যত্র বসবাস করতে থাকে।
বৃহস্পতিবারে মামুন বাড়িতে এসে এ সকল পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সাথে তর্কাতর্কিতে লিপ্ত হয়। তর্কাতর্কির এক পর্যায়ে মামুন উত্তেজিত হয়ে ধারালো বটি দিয়ে তার মাকে গলা কেটে হত্যা করে।
বাজে দুর্গাপুর গ্রামের আলতাফ মাস্টারের ছেলে মামুন ঝিকরগাছা উপজেলার লাউজানি নিউ মডেল হাই স্কুলের ইংরেজি শিক্ষক।
বিগত ১১ বছর আগে মামুন লাউজানি হাই স্কুলে ইংরেজি শিক্ষক হিসাবে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছে। হাই স্কুলের একজন সিনিয়র শিক্ষক নাম না প্রকাশ করার শর্তে বলেন মামুন মানসিক রোগী। ইদানিং তার চালচলন সহকর্মী এবং শিক্ষার্থীর সাথে আচার আচরণ গতিবিধি ছিল বিতর্কিত।
এ সকল আচরণের কারণে স্কুল কর্তৃপক্ষ তাকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করতে চেয়েছিলেন। এদিকে এ ঘটনায় স্থানীয় সুধী ও সুশীল ব্যক্তিরা এটাকে একটি সামাজিক অবক্ষয় হিসাবে অভিহিত করেছেন।
তারা মনে করেন আমাদের সামাজিক বন্ধন এতটাই ঠুনকো হয়ে গেছে সামান্য কারণেই ছেলের হাতে পিতা-মাতা খুন হচ্ছে, পিতা মাতার হাতে ছেলে মেয়ে খুন, স্বামীর হাতে স্ত্রী , স্ত্রীর হাতে স্বামী খুন হচ্ছে।
এটা আমাদের সমাজের জন্য একটি অশনি সংকেত। পারিবারিক বন্ধন সুদৃঢ় ভিক্তির উপর প্রতিষ্ঠিত করা না গেলে এ অবক্ষয় রোধ করা সম্ভব নয়।



Leave a Reply