1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দুই প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানে দোকান করে দিল আল মামুন ফাউন্ডেশন

  • বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মনিরুল ইসলাম খড় কাটার মেশিনে দুর্ঘটনায় ডান হাত হারিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। অন্যদিকে, কচুয়া ইউনিয়নের আবাদ কচুয়া গ্রামের আল আমিন হোসেন জন্মগতভাবে প্রতিবন্ধী। দুই পা অচল হওয়ায় তিনিও কোনো ধরনের কাজ করতে পারছিলেন না।

এই দুই অসহায় ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করতে তাদের বাড়ির সামনে একটি করে দোকান করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহায়তায় এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

বুধবার দুপুরে দোকান দুটির উদ্বোধন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, দপ্তর সম্পাদক রুবেল তরফদার, সদস্য আবু হুরাইরা সমু, খন্দকার রাসেল, শাহিদুর রহমান, রব্বী হুসাইনসহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা। এছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, “সরকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি আল মামুন ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়ালে দারিদ্র্য দূর করা আরও সহজ হবে।

তিনি বলেন, অসহায় ও প্রতিবন্ধী মানুষের জন্য শুধু আর্থিক সহায়তা নয়, তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগও প্রয়োজন। এই দোকান দুটির মাধ্যমে মনিরুল ইসলাম ও আল আমিন হোসেন নিজেদের কর্মসংস্থান তৈরি করে স্বনির্ভর হতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews