1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক ঘটনায় যুবকসহ তিনজন আহত

  • বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পৃথক দুটি ঘটনায় এক যুবক ও দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। এর মধ্যে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে ভাড়াটিয়া বাসা থেকে আকাশ (২৬) নামে এক যুবককে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপর ঘটনায় চৌগাছায় পূর্বশত্রুতার জেরে দুই নারীকে কোদালের হাতল দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় আকাশকে তার ভাড়াটিয়া বাসার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। তিনি মাগুরা সদর এলাকার আরিফের ছেলে এবং বর্তমানে মুমিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

স্থানীয়রা ঘরের ভেতর থেকে শব্দ শুনে বাইরে থেকে লাগানো তালা ভেঙে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। গুরুতর আহত ও জ্ঞান না থাকায় তাকে কীভাবে বা কারা মারধর করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে, রোববার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বানরহুদা গ্রামে পূর্বশত্রুতার জেরে কহিনুর বেগম (৩২) ও তাজরীন (২২) নামে দুই নারীকে মারধরের অভিযোগ উঠেছে। আহতদের স্বজনদের দাবি, পূর্ববিরোধের জেরে বোটু (৬০), গোলাম (৪০) ও আবু তালেব (৩০) তাদের বাড়িতে গিয়ে কোদালের হাতল দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।

পরে স্থানীয়ভাবে চিকিৎসা শেষে আহত দুই নারীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews