যশোরের মণিরামপুরে দ্রুতগতির অজ্ঞাতনামা মোটরসাইকেলের ধাক্কায় অশোক (৬০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অশোক রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটির চালককে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply