যশোর সদর উপজেলার কচুয়া এলাকায় গভীর রাতে বসতবাড়িতে ঢুকে মনিরা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম, মারধর ও স্বর্ণালংকার-নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত গৃহবধূর স্বামী সেলিম রেজা (৪৩) পাঁচজনের বিরুদ্ধে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেছেন। আসামিরা হলেন—মাহাবুব আলম শান্ত,
শাহাদৎ হোসেন, গোলাম হোসেন, রোমান হোসেন ও রকি হোসেন।মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট রাত দেড়টার দিকে মনিরা বেগমকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
পরে আসামিরা ঘরে ঢুকে একটি পেনড্রাইভ খোঁজার পাশাপাশি দুইটি সোনার রুলি, চেইন, এক জোড়া কানের দুল ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। আহত মনিরাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মনিরার দাবি, তার কাছে এলাকার কয়েকজনের অপরাধের তথ্যসংবলিত একটি পেনড্রাইভ রয়েছে। সেটি নিতে হামলা চালানো হয়েছে। হামলার পর প্রাণনাশের ভয়ে দুই সন্তানসহ পরিবার নিয়ে তিনি এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

Leave a Reply