1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইমাম-খাদেমের সম্মানীর তালিকা নিয়ে জালিয়াতি, দুই জামায়াত নেতা অব্যাহতি

  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের কেশবপুরে মসজিদের ইমাম ও খাদেমের সরকারি সম্মানী ভাতার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা।

স্থানীয় মুসল্লিদের অভিযোগ, পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম মাওলানা আব্দুর রহমান ও খাদেম আব্দুল রাজ্জাকের নাম বাদ দিয়ে সরকারি সম্মানী ভাতার তালিকায় অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়। ইমামের স্থলে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও স্থানীয় জামায়াত নেতা তবিবুর রহমান এবং খাদেমের স্থলে জামায়াত নেতা আব্দুল মুতালেব মোল্লার নাম দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুসল্লিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে তারা যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলীর কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামালকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তালিকায় কোনো পরিবর্তন না এনে তা পুনরায় জমা দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির নজরে আসে।

পরে উপজেলা জামায়াতের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে তদন্ত করা হয়। প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাসুদ কামাল ও আব্দুল মুতালেব মোল্লাকে দলীয় পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাইদুর রহমান সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ও সামাজিক মর্যাদা রক্ষায় দুর্নীতি, অনিয়ম কিংবা স্বজনপ্রীতি কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই নেতাকে দলীয় প্রাথমিক পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews