1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১৭ কোটি টাকার ‘প্লাটিনাম’ দেখিয়ে ৬৭ লাখ টাকা আত্মসাৎ, যুবক আটক

  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছায় ১৭ কোটি টাকার কথিত প্লাটিনামের প্রলোভন দেখিয়ে ৬৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

সাইবার ক্রাইম টিমের এসআই দেব্রবত ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার রমনা এলাকা থেকে তাকে আটক করা হয়। শরিফুল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঝিকরগাছার শিওরদাহ গ্রামের সিটি ব্যাংকের মোবাইল ব্যাংকিং এজেন্ট সোহরাব হোসেন পিন্টুর কর্মচারী মামুনের মাধ্যমে শরিফুলের সঙ্গে তার পরিচয় হয়। শরিফুল দাবি করেন,

তার কাছে ১৭ কোটি টাকা মূল্যের প্লাটিনাম রয়েছে এবং সেটি বিক্রি করে বিপুল লাভ করা যাবে। কথিত ধাতব পদার্থটি সংগ্রহের জন্য ৭২ লাখ টাকা প্রয়োজন বলে জানানো হয়।

এই প্রলোভনে পড়ে সোহরাব হোসেন ও মামুন বিভিন্ন মাধ্যমে শরিফুলকে ৬৭ লাখ ৩০ হাজার টাকা দেন। গত ১৯ আগস্ট কথিত প্লাটিনাম নিতে সাতক্ষীরায় গেলে শরিফুল একটি প্লাস্টিকের বক্স দিয়ে তাকে বাড়িতে গিয়ে খুলতে বলেন। পরে বক্স খুলে ভেতরে ইটের টুকরা পাওয়া যায়। এতে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।

পরে ভুক্তভোগী যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে অভিযোগ করেন। পুলিশ সুপারের নির্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শরিফুলকে আটক করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews