1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বোমা হামলার মামলায় বিএনপি নেতা বাচ্চুসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন

  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের খোলাডাঙ্গায় রুবি খাতুনের বাড়িতে বোমা হামলা ও হত্যাচেষ্টার মামলায় আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মিয়া ওরফে ‘রড বাচ্চুসহ’ ১৫ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমৃত দাসের প্রতিবেদনে বলা হয়েছে, জমি দখলমুক্ত করে দেওয়ার কথা বলে ২০২৫ সালের ১৪ আগস্ট রুবির কাছ থেকে বাচ্চু ৪ লাখ টাকা নেন। পরে জমি দখলমুক্ত করতে না পারায় টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুন রাতে বাচ্চুর নেতৃত্বে ১৫ জন দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে রুবির বাড়িতে হামলা ও হত্যাচেষ্টার পাশাপাশি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে পরিবারের সদস্যরা অল্পের জন্য রক্ষা পান।

স্থানীয়দের অভিযোগ, রড বাচ্চুর বিরুদ্ধে বোমাবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসায় প্রশ্রয় ও জমি সংক্রান্ত বিরোধে প্রভাব বিস্তারসহ আরও নানা অভিযোগ রয়েছে।

সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, বাচ্চুর কর্মকাণ্ড নিয়ে তারা অবগত এবং অভিযোগ প্রমাণিত হলে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনও জানান, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অপরাধ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews