1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চুড়ামনকাটি মেহেরুল্লাহ নগর রেলস্টেশন সংস্কার ও ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন

  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার মেহেরুল্লাহ নগর রেলস্টেশনের জরাজীর্ণ অবস্থা সংস্কার এবং গুরুত্বপূর্ণ আন্তঃনগর ও লোকাল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।

সোমবার (২৪ আগস্ট) ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন,

দীর্ঘদিন ধরে মেহেরুল্লাহ নগর রেলস্টেশনটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ফলে স্থানীয় যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং স্টেশনটির সম্ভাবনাময় ব্যবহারও ব্যাহত হচ্ছে।

তারা অবিলম্বে স্টেশনটির প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন, যাত্রীদের জন্য মৌলিক সুবিধা নিশ্চিত এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করার দাবি জানান।

বক্তারা বলেন, চুড়ামনকাটি ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ রেলপথে যাতায়াত করেন।

এ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি চালু হলে এলাকার মানুষের সময় ও যাতায়াত খরচ কমার পাশাপাশি রেলসেবার প্রতি মানুষের আগ্রহ বাড়বে।

মানববন্ধন থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews