যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে পূর্বশত্রুতার জেরে রতন মজুমদার (৩৯) নামে এক ব্যক্তিকে কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় নিজ বাড়ির পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। আহত রতন মজুমদার ওই গ্রামের সনত মজুমদারের ছেলে।
অভিযোগ অনুযায়ী,একই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (৪০) পূর্বশত্রুতার জেরে রতনের মাথায় কাঠের লাঠি দিয়ে আঘাত করেন।
এতে তার মাথায় কাটা জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কামুক্ত।

Leave a Reply