1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ক্লুলেস হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি তুষার র‍্যাবের হাতে গ্রেপ্তার

  • রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে স্বর্ণের কারিগর আল আমিন হোসেন (২৯) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি সৌরব হোসেন তুষারকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্প। মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দুইজন আটক হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার রাজারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তুষারকে গ্রেপ্তার করে র‍্যাব। তিনি শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গত ২০ আগস্ট সকালে আল আমিন হোসেন প্রতিদিনের মতো শহরের চৌরাস্তা মোড়ের স্বর্ণপট্টিতে তার দোকানে যান। সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে জানান, একজন অসুস্থ হয়েছেন এবং তাকে হাসপাতালে নিতে হবে। এরপর আল আমিন মোটরসাইকেলযোগে বারান্দীপাড়া লিচুতলার উদ্দেশ্যে বের হন। পরে তিনি আর দোকান বা বাড়িতে ফেরেননি।

ওই দিন বিকেল সোয়া ৪টার দিকে পরিবারের সদস্যরা খবর পান, আল আমিনকে হত্যা করে বারান্দীপাড়া লিচুতলা এলাকায় ফেলে রাখা হয়েছে। পরে লিচুতলা মাদ্রাসার পেছনের একটি মেহগনি বাগান থেকে তার গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা আয়শা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এর আগে শনিবার শহরের মনিহার এলাকা থেকে হত্যাকাণ্ডের অপর সন্দিগ্ধ আসামি ব্ল্যাক আল-আমিনকে আটক করে পুলিশ। তিনি শহরের সিটি কলেজপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

র‍্যাবের প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে তুষারের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews