1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় জমি নিয়ে বিরোধ, বেড়া ও পিলার ভাঙার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

  • শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। জমিতে দেওয়া তারের বেড়া কেটে ও সিমেন্টের পিলার ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় বাধা দিতে গেলে ছোট ভাইকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী মো. ইব্রাহিম খলিল (৫০)। (জিন্নাত আলী)।এ ঘটনায় ইব্রাহিম খলিল (জিন্নাত আলী) বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি বাঘারপাড়া উপজেলার শেখের বাতান গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. রুহুল আমিন (৪২), তার স্ত্রী মোছা. মনিরা বেগম (৩৭) ও ছেলে মো. মেহেদী হাসান (২৪)-কে অভিযুক্ত করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহিম খলিল ১৯৯৯ সালের ১১ জুলাই তার ফুফুদের কাছ থেকে ১০ শতক জমি ক্রয় করেন।

এরপর থেকে তিনি ওই জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। তবে প্রায় এক বছর ধরে অভিযুক্তরা ওই জমি জোরপূর্বক দখলের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন বলে দাবি তার।

ইব্রাহিম খলিল আরও জানান, বর্তমানে ওই জমিতে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি হিসেবে তিনি জমির চারপাশে তারের বেড়া দিয়ে ঘেরাও করেন এবং সিমেন্টের পিলার স্থাপন করেন।

কিন্তু গত ২১ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা তার ক্রয়কৃত জমিতে অনধিকার প্রবেশ করে তারের বেড়া কেটে দেন এবং কয়েকটি সিমেন্টের পিলার ভেঙে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় তার ছোট ভাই মো. ফারুক (৪৮) ঘটনাস্থলে উপস্থিত থেকে বাধা দিলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও প্রশাসনের সংশ্লিষ্টদের উপস্থিতিতে কয়েক দফা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও বিরোধ পুরোপুরি নিরসন হয়নি বলে স্থানীয়দের দাবি।

অভিযোগকারী ইব্রাহিম খলিল বলেন, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস ও জমির দখল বজায় রাখার চেষ্টা করলেও বারবার তাকে হয়রানি করা হচ্ছে। সর্বশেষ বেড়া কেটে ও পিলার ভেঙে দেওয়ার পাশাপাশি তার ভাইকে প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার বিষয়ে বাঘারপাড়া থানার পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশা করছেন ভুক্তভোগী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews