1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

  • শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক জননেতা। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন,

প্রজ্ঞা এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা সর্বজনবিদিত। বর্তমান সংকটময় ও উত্তরণকালীন সময়ে রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর অভিজ্ঞতা দেশের গণতান্ত্রিক ধারা সুসংহত করার পাশাপাশি আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য আরও বলেন,নবনিযুক্ত রাষ্ট্রপতির সুযোগ্য নেতৃত্বে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাত আরও গতিশীল হবে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যবিপ্রবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় তাঁর দিকনির্দেশনায় আরও এগিয়ে যাবে।

এদিকে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

অভিনন্দন বার্তার শেষে উপাচার্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তাঁর দায়িত্বকালীন সময়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews