1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৫ -২ গোলে ঝিকরগাছা ইউনিয়ন একাদশের জয়লাভ।

  • শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধি :

 

সর্ববৃহৎ ফুটবলপ্রেমী দর্শক সমাগমে যশোরের ঝিকরগাছায় বর্ণিল-বর্ণাঢ্য আয়োজনে  শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৫-২ গোলে হাজিরবাগ ইউনিয়ন একাদশকে হারিয়ে ঝিকরগাছা একাদশের জয় লাভ। এই জয়লাভের মধ্য দিয়ে ঝিকরগাছা ইউনিয়ন একাদশ সেমিফাইনাল নিশ্চিত করল।

 দ্বিতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনালের আকর্ষণীয় খেলায় ঝিকরগাছা ইউনিয়ন একাদশ ও হাজিরবাগ ইউনিয়ন একাদশ

উভয় পক্ষের পাল্টাপাল্টি আক্রমণ ও উত্তেজনাপুর্ণ এ খেলার প্রথমার্ধের গোলশূন্য ড্র হয়।

দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের মাত্র ১০মিনিটের মাথায় ঝিকরগাছা ইউনিয়ন একাদশের পক্ষে ৭নং জার্সি পরিহিত হৃদয় হোসেন চৌকস ও নৈপুণ্য গোলটি করে দলকে এক শূন্য গোলে এগিয়ে নেন।

হাজারো দর্শকে পরিপূর্ণ গ্যালারিতে খেলার উত্তেজনার পারদ যখন তুঙ্গে শেষ মুহূর্তের  ঠিক ৭মিনিটের মাথায় হাজীরবাগ ইউনিয়ন একাদশের পক্ষে ৭ নম্বর জার্সি পরিহিত রিজভীর আকর্ষিক ও অলৌকিক দুর্দান্ত শট প্রতিপক্ষ ঝিকরগাছা  ইউনিয়ন একাদশের জালে আটকে পড়ে। ফলে দর্শক নন্দিত খেলাটি গোলশূন্য ড্র হয়।

রেফ্রি টাইব্রেকারের সিদ্ধান্ত নেন।

ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে আয়োজিত মনোমুগ্ধকর হাজারো ফুটবলপ্রেমী দর্শক দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনাল ম্যাচের এ খেলা উপভোগ করেন।

খেলার নির্ধারিত সময়ের শেষ মাত্র ১০মিনিটের মাথায় ঝিকরগাছা ইউনিয়ন একাদশের দুর্ধর্ষ রক্ষণভাগের ৭নং জার্সিধারী খেলোয়াড় খুলনা স্টেডিয়ামের মাঠ কাঁপানো ঝিকরগাছার কৃতি ফুটবলার হৃদয় হোসেন।তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

সেরা খেলোয়াড় হৃদয় হোসেনের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম।

২১আগস্ট শুক্রবার বিকালে ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে পড়ন্ত বিকেলে ঝিকরগাছা ঐতিহ্যবাহী ক্রীড সংগঠন স্পোর্টস  ক্লাবের আয়োজন এ আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হয়।

দর্শকে পরিপূর্ণ খেলার শুরুতে উভয় দলের মধ্যে পাল্টাপাল্টি লড়াই শুরু হয়। বি এম হাই স্কুলের মাঠ ভর্তি হাজার হাজার ফুটবলপ্রেমী ক্রীড়ামোদী উৎসুক দর্শক ও অতিথিরা খেলাটি উপভোগ করেন। পাল্টাপাল্টা আক্রমণে উভয় দলের সমর্থকদের মধ্যে দেখা দেয় টানটান উত্তেজনা।

খেলার দ্বিতীয়ার্ধে প্রাণপন চেষ্টা করেও সমতা ফেরাতে ব্যর্থ হয় হাজিরবাগ ইউনিয়ন। উভয় দলের উত্তেজনাপূর্ণ ও আক্রমণাত্মক খেলায় উত্তেজনায় ফেটে পড়ে দলীয় সমর্থকেরা।

 খেলার শেষ নির্ধারিত সময়ের মাত্র ৭ মিনিটের মাথায় হাজিরবাগ ইউনিয়ন একাদশের পক্ষে ৭নং জার্সি পরিহিত রিজভী দুর্দান্ত একটি গোল করে হাজিরবাগ ইউনিয়ন একাদশকে সমতায় ফিরিয়ে আনেন।

খেলার প্রাক্কালে স্বাগত বক্তব্য রাখেন, স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল।

এ টুর্নামেন্টে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা সহ মোট ১২টি দল অংশ করে।

আগামী শুক্রবার (২৮আগস্ট) পরবর্তী খেলাটির মুখোমুখি হবে গঙ্গানন্দপুর ইউনিয়ন একাদশ বনাম শংকরপুর ইউনিয়ন একাদশ।

প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন ,সহকারি থাকবেন আল ইমরান শান্ত , মিজানুর রহমান ও বশির আহমেদ।

খেলা উপভোগ করতে মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম,হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আলী,

প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিডিসিএস উপজেলা শাখার সভাপতি আবু মুসা মিন্টু,

বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.সামছুর রহমান,ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী,

সহ-সভাপতি আলহাজ্ব ইয়াউর রহমান, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন্না, ক্রিকেট একাডেমির সভাপতি শাহারুল আলম হ্যাপি।

 বিশিষ্ট ধারাভাষ্যকার সিরাজুল ইসলাম বাঙ্গালী,ব্রাজিল ইসলাম বাঙালি ধারাভাষ্যে খেলাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews