যশোর শহরের বড়বাজার মাছবাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে ইউসুফ আলী (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন বড়বাজার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইউসুফ আলী সুলতানপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পূর্বশত্রুতার জেরে জুয়েল (২৫) নামে এক যুবকসহ ৮-৯ জন ইউসুফের ওপর হামলা চালায়।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় রক্তাক্ত জখম হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply