আগামী ২৯ আগস্ট ২০২৬, শনিবার অনুষ্ঠিতব্য বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচনকে ঘিরে বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ লিটন হোসেন আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং পরবর্তীতে নির্বাচন কমিশনের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি বণিক সমিতির নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনাব প্রভাষক আমগীর স্যারের নিকট প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন। এ সময় বাজারের ব্যবসায়ী, ভোটার এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পর মোহাম্মদ লিটন হোসেন বাজারের সকল ব্যবসায়ী, ভোটার এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে মূল্যবান ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি বলেন, বাঘারপাড়া চৌরাস্তা বাজারের ব্যবসায়ীদের কল্যাণ, বাজারের উন্নয়ন এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। নির্বাচিত হলে সকল ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তরুণ ব্যবসায়ী মোহাম্মদ লিটন হোসেন দীর্ঘদিন ধরে বাঘারপাড়ায় নিজস্ব গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। সততা, পরিশ্রম ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করায় তিনি ব্যবসায়ী মহলে ইতোমধ্যে পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। সদালাপী ও হাস্যোজ্জ্বল স্বভাবের এই তরুণ ব্যবসায়ী ছোটবেলা থেকেই পরোপকারী ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত বলে স্থানীয়দের মধ্যে পরিচিত।
স্থানীয় ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের ভাষ্য, তরুণ প্রজন্মের একজন কর্মঠ, সৎ ও সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে লিটন হোসেন বণিক সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাজারের ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তার প্রতি অনেকেরই ইতিবাচক মনোভাব রয়েছে।
আগামী ২৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ লিটন হোসেনের অংশগ্রহণকে কেন্দ্র করে বাঘারপাড়া চৌরাস্তা বাজারের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে তিনি ব্যবসায়ীদের সমর্থন ও দোয়া নিয়ে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোটই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে বাঘারপাড়া চৌরাস্তা বাজারের ব্যবসায়ীদের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করব।

Leave a Reply