যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৭টি শাড়ি, একটি কম্বল, ১৫ কেজি ফুসকা ও ৮০০টি কসমেটিকস সামগ্রী আটক করেছে বিজিবি। বুধবার (১৯ আগস্ট) বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, আটক পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা। সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply