যশোরে পারিবারিক কলহের জেরে মারামারিতে দুজন এবং ইজিবাইকের সিরিয়াল নিয়ে বিরোধের জেরে চাকুর আঘাতে আরও একজন আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে কোতোয়ালি থানার ছোট মেঘলা ও চাচড়া এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ছোট মেঘলা এলাকায় পারিবারিক কলহের জেরে ইসাহক (৫৫) ও রেহেনা (৪৫) আহত হন। পরিবারের সদস্যরা দুপুর ২টার দিকে তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে রেহেনা চলে গেলেও ইসাহক পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
অন্যদিকে, চাচড়া চেকপোস্ট এলাকায় ইজিবাইকের সিরিয়াল নিয়ে বিরোধের জেরে চালক জাকির (২২)কে চাকু দিয়ে আঘাত করা হয়। এতে তার কানে গুরুতর জখম হয়। পরিবারের সদস্যরা দুপুর ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পৃথক ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply