যশোরের শার্শা উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক মকছেদ আলী শার্শা উপজেলার মহিষা গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান,মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই শিশু বুধবার স্কুল থেকে বাড়ি ফিরে চাচার বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী চাচা মকছেদ আলী শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে মহিষা গ্রামের আনারুলের ঘেরের পূর্ব পাশের পাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে শিশুটি কান্নাকাটি করলে মকছেদ তার হাতে ২০ টাকা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়।
ভয়ে শিশুটি তাৎক্ষণিকভাবে পরিবারের কাউকে বিষয়টি জানায়নি। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী এক খালার কাছে ঘটনার বিস্তারিত জানায়। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা আইনি সহায়তার জন্য বুধবার শার্শা থানায় এজাহার দাখিল করেন। পরে এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়।
ওসি আরও জানান,এজাহারের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শার্শা থানার মহিষা এলাকা থেকে অভিযুক্ত মকছেদ আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply