1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সরকারি বরাদ্দের জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন আনোয়ার

  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে সরকারি বরাদ্দ পাওয়া জমি দখলের চেষ্টা ও উচ্ছেদের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. আনোয়ার হোসেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে আনোয়ারের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।

লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, তারা তিন ভাই ও এক বোন ছোট থাকা অবস্থায় ভূমিহীন হওয়ায় জেলা প্রশাসকের মাধ্যমে তার মা খোদেজা বেগমের নামে পাঁচ শতক জমি বরাদ্দ দেওয়া হয়। যশোর শহরের ইসমাইল কলোনি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওই জমিতে বরাদ্দ পাওয়ার পর থেকে তারা বসবাস করে আসছেন।

তিনি অভিযোগ করেন, ২০১২ সালে আশিক নামে এক ব্যক্তি জমিটির মালিকানা দাবি করে মামলা করেন। সম্প্রতি দড়াটানার সাহেবজান বেডিংয়ের মালিক সামছুদ্দীনও জমিটির মালিকানা দাবি করে তাদের উচ্ছেদের চেষ্টা করছেন। এ সময় তার ছেলে ওমর ফারুকসহ কয়েকজন ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

আনোয়ার আরও অভিযোগ করেন, সামছুদ্দীন বিভিন্ন এলাকায় জমি দখল ও ভুয়া খতিয়ান-দলিল তৈরির সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে সামছুদ্দীনের বক্তব্য পাওয়া যায়নি।

জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান উল্লেখ করে আনোয়ার উচ্ছেদের চেষ্টা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews